Amber Oud
৳ 1,000.00 – ৳ 3,500.00Price range: ৳ 1,000.00 through ৳ 3,500.00
আম্বর উদ-Amber Oud
ঘ্রাণের ব্যপারটা হচ্ছে পোষাকের মতই, কোন পরিবেশে কী পোষাক পরবেন সেটা যেমন একটু আলাদা। তেমনি সুগন্ধির ব্যপারেও একই। পরিবেশের সাথে মানান সই ঘ্রাণ আপনার লুক ও ব্যক্তিত্ব সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। আপনার সুন্দর পোষাকে পরিপাটে দেখলে যেমন ২য়বার তাকাতে বাধ্য হয় আশেপাশে, ঠিক একইভাবে পরিবেশ অনুযায়ী ঘ্রাণের জন্যেও ২য়বার নাক শুঁকে নিতে চাইবে। তাই কোন পরিবেশে কি আতর লাগাবেন সেটা নির্বাচন করতে পারলে খুব সুন্দর ব্যক্তিত্ব সহযেই ফুটিয়ে তুলতে পারবেন। গরমের এই সময়টায় সারাদিনে আমাদের শরীরে ঘাম বেশি হয় আর তা থেকে একটা দূর্গন্ধ। তাই এই সময়ে কর্পোরেট অফিস, কিংবা সেমিনার বা মসজিদে যাওয়ার জন্যে একটু প্রশান্তিদায়ক ঠান্ডা সুঘ্রাণ হলে বেশ ভালো হয়। তেমন একটি আতর হচ্ছে আম্বর উদ-Amber Oud. আম্বর উদ হচ্ছে এমন একটি আতর যা দূরে ও কাছে থেকে আপনাকে দু ধরনের সুঘ্রাণের পরিচিতি দেবে। আতরের শিশি থেকে প্রথম যখনই নাকের কাছে ঘ্রাণ নেয়ার চেস্টা করবেন, একটা ঠান্ডা মিষ্টি কড়া ফ্লেভারের মতই তা নাকে ধরা দেবে। কিন্ত সেটা আপনি জামায় কিংবা গায়ে লাগানোর পরে যখন নাকে আসবে দেখবেন একটা হালকা ধাচের সুবাস আপনার চারপাশে ছড়াচ্ছে। এই ম্যাজিকটার জন্যেই এই আতরের ভালোবাসা অন্যরকম। আপনি বাসা থেকে কাজের পরিবেশ কিংবা কোন মজলিশ যেখানেই যান না কেন, এর সুবাসে আপনার চারপাশে একটা ঠান্ডা আবহের মত ঘ্রাণ ছড়াবে। গরমে ঠান্ডা মেজাজের যেমন একটা কদর, ঠিক আম্বর উদের ব্যপারটাও তেমন। এর সুঘ্রাণ যখনই অন্যদের কাছে পৌছাবে আপনার সম্পর্কে একটা সুধারণা আনবে, ঠিক যেমনটা আমাদের কোন প্রিয় ব্যক্তির কাছে গেলে একটা স্বাচ্ছন্দ্য বোধ করি এই আতর আপনাকে সেই বোধ আনতে সহায়ক পরিবেশ তৈরী করে দেবে। তাই সুগন্ধির এই সুবাস কেমন লাগে ও আশেপাশে কেমন সুবাস ছড়িয়ে পরে তা জানতে আমাদের স্যাক্রেড পারফিউমস (Sacred Perfumes) এ অর্ডার করুন আম্বর উদ আপনার পছন্দের পরিমাণমত। সহযেই পেয়ে যাবেন ৩মিলি, ৬মিলি, ১২ মিলিতে।
| ML/Volume |
12 ML ,3 ML ,6 ML |
|---|





Reviews
There are no reviews yet.